বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
চাঁপাইনবাবগঞ্জ

ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

For Advertisement: 01763639922

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক : ডেঙ্গুর বিস্তার রোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। এডিস মশার প্রজননস্থল ধ্বংস, মশার বিস্তার নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কার্যক্রম চালানো হয়।

রোববার বিকেল থেকে জেলা প্রশাসন গঠিত আটটি পরিচ্ছন্নতা টিমের মধ্যে ৮ নম্বর টিমের উদ্যোগে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বালিগ্রামসহ আশপাশের এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে স্প্রে মেশিনের মাধ্যমে কীটনাশক ছিটানো এবং ফগার মেশিন দিয়ে ওষুধ প্রয়োগ করা হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ৮ নম্বর টিমের দলনেতা ও পৌরসভার কর নির্ধারক মো. এনামুল হক। এ সময় স্কাউট, রেড ক্রিসেন্টের সদস্য এবং পৌরসভার কর্মচারীরা অংশ নেন।

পৌর কর্তৃপক্ষ জানায়, পৌরসভার ১৫টি ওয়ার্ডে ছুটির দিন ছাড়া সপ্তাহের ছয় দিন নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে এডিস মশার লার্ভা ধ্বংসের কার্যক্রমও চালানো হচ্ছে।

মো. এনামুল হক বলেন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। বাড়ির আশপাশে জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্রসহ বিভিন্ন স্থানে মশার বংশবিস্তারের সুযোগ তৈরি হয়। তাই নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। প্রশাসনের পাশাপাশি নাগরিকেরা সচেতনভাবে এগিয়ে এলে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

Related Articles

For Advertisement: 01763639922
Back to top button