শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মামুন, সম্পাদক শরিফুল
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক খোলা কাগজের শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি মামুন উর রশিদ এবং সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মোহা. শরিফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দৈনিক ইত্তেফাকের শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি সফিকুল ইসলাম।
নির্বাচনে সহসভাপতি পদে মো. নুরতাজ আলম, সহসাধারণ সম্পাদক পদে ফরহাদ আলী, কোষাধ্যক্ষ পদে আল আমিন এবং সাহিত্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে শ্রী প্রফুল্ল কুমার রবিদাস নির্বাচিত হয়েছেন। এ ছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন নাদিম হোসেন ও জিয়াউল হক।
নির্বাচন শেষে নবনির্বাচিত নেতারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করায় নির্বাচন কমিশনারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে প্রেসক্লাবের সদস্যদের সম্মিলিত সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সংগঠনের উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।




