বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
নাটোরসারা দেশ

জাতীয় যুব পুরস্কারে দ্বিতীয় স্থান অর্জন, লালপুরে উদ্যোক্তা রায়হানকে সংবর্ধনা

For Advertisement: 01763639922

লালপুর (নাটোর) প্রতিবেদক :

‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’-এ সফল আত্মকর্মী ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করায় নাটোরের লালপুরের উদ্যোক্তা আব্দুল মোত্তালেব রায়হানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকালে লালপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি ইমাম হাসান মুক্তির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. মেশকাতুল ইসলাম। লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ উদ্দিন অনুষ্ঠান সঞ্চালনা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রীতম কুমার হোড়, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লা, যুব উন্নয়ন কর্মকর্তা অসিত কুমার পাল, সমবায় কর্মকর্তা ইবনে জামান মো. ফয়জুল কবীর, বন কর্মকর্তা এবিএম আব্দুল্লাহ, উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা এএসএম মোকাররেবুর রহমান নাসিম, প্রকীর্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জালাল উদ্দীন বাবু, থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ কে আজাদ সেন্টু এবং উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সজিবুল ইসলাম।

বক্তারা বলেন, জাতীয় পর্যায়ে রায়হানের এ অর্জন লালপুরের জন্য গৌরবের। তাঁর সাফল্য এলাকার তরুণদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে সফল আত্মকর্মী ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেন আব্দুল মোত্তালেব রায়হান। গত ১ নভেম্বর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের রায়হান ২০১৪ সালে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে ছয়টি গরু দিয়ে খামার প্রতিষ্ঠার মাধ্যমে উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু করেন। বর্তমানে কৃষি, মৎস্য, তথ্যপ্রযুক্তি, চিকিৎসা, ব্যাংকিং ও পরিবহনসহ বিভিন্ন খাতে তাঁর একাধিক উদ্যোগ রয়েছে।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

Related Articles

For Advertisement: 01763639922
Back to top button