বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
সারা দেশসিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ঘন কুয়াশায় ট্রাকচাপায় দুই পথচারী নিহত

For Advertisement: 01763639922

সিরাজগঞ্জ প্রতিবেদক :

সিরাজগঞ্জের হাটিকুমরুলে ঘন কুয়াশার মধ্যে মহাসড়কের পাশে হাঁটার সময় পাথরবোঝাই ট্রাকের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে হাটিকুমরুল মহাসড়কের ধোপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ধোপাকান্দি এলাকার কৃষক ঠান্ডু মিয়া (৬০) ও দলিল লেখক আব্দুল আলীম শেখ (৪০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ফজরের নামাজের পর ওই দুই ব্যক্তি হাঁটতে বের হন। মহাসড়কের পাশ দিয়ে হাঁটার সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পাথরবোঝাই একটি ট্রাক তাঁদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, সকাল ১০টা পর্যন্তও ওই মহাসড়কে ঘন কুয়াশা বিরাজ করছিল।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

Related Articles

For Advertisement: 01763639922
Back to top button