বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
প্রথম পাতাসংবাদ

সশস্ত্র বাহিনী দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

For Advertisement: 01763639922
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। ছবি: সংগ্রহিত

ঢাকা, ২১ নভেম্বর ২০২৬: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল তাঁকে অভিবাদন জানায়। বিউগলে বেজে ওঠে করুণ সুর।

পরে রাষ্ট্রপতি শিখা অনির্বাণ চত্বরে রাখা দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন। সেখানে পৌঁছালে তিন বাহিনীর প্রধান ও সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে অভ্যর্থনা জানান।

১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। ঐতিহাসিক এ দিনটির স্মরণে স্বাধীনতার পর থেকে প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়ে আসছে।

দিবসটি উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মরণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

সূত্র: বাসস

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

Related Articles

For Advertisement: 01763639922
Back to top button