বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
চাঁপাইনবাবগঞ্জপ্রথম পাতা

মনি উকিলের মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত, আলোচনা ও দোয়া

For Advertisement: 01763639922

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক :

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট আইনজীবী সুলতানুল ইসলাম মনি উকিলের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে জেলা শহরের ফকিরপাড়া গোরস্থানে তাঁর কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। দুপুরে কুরআনখানি এবং বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মনি উকিল স্মৃতি পরিষদের আহ্বায়ক শাহানেওয়াজ খান সিনহার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অ্যাসিস্ট্যান্ট জেনারেল অধ্যাপক ডা. এএফএম সাইফুল ইসলাম বকুল, চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সোলায়মান বিশু, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আবদুল ওয়াহেদ, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, বীর মুক্তিযোদ্ধা মো. খাইরুল ইসলাম, জেলা সড়ক ও পরিবহন সমিতির সাবেক সভাপতি আমিনুল ইসলাম সেন্টু এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিউল হক সোহেল।

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে মনি উকিলের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মতিন।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

Related Articles

For Advertisement: 01763639922
Back to top button