বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
চাঁপাইনবাবগঞ্জ

টাকা ফেরতের দাবিতে ভুক্তভোগীদের মানববন্ধন

For Advertisement: 01763639922

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সরকারি অনুদানে স্বল্পমূল্যে চাল, গরু, মোটর ও বাড়ি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ১৮ হাজার মানুষের কাছ থেকে ২০ থেকে ২২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মাসকুরা ট্রেডার্সের মালিক ও ম্যানেজারসহ একটি চক্রের বিরুদ্ধে। প্রতারণার শিকার এসব মানুষের টাকা ফেরত ও জড়িতদের শাস্তির দাবিতে বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

মানববন্ধনে ভুক্তভোগী আমিরুল ইসলাম, রফিকুল ইসলাম, শামিমা খাতুন, মলি খাতুন, জেসমিন খাতুন, আব্দুর রাকিব ও সাজাহান আলী বক্তব্য দেন। তাঁরা জানান, শিবগঞ্জের ধাইনগর ইউনিয়নের জাবরীকাজিপাড়া, চৈতন্যপুর, মহেশপুর এবং চাঁপাইনবাবগঞ্জ সদরের নশিপুর, চকঝগড়ু ও জামবাড়িয়া এলাকায় সরকারি সুবিধা দেওয়ার কথা বলে কার্ডপ্রতি চালের জন্য ৫ হাজার, গরুর জন্য ৩০ হাজার, মোটরের জন্য ১৫ হাজার এবং বাড়ির জন্য ৬০ হাজার টাকা আদায় করা হয়। এভাবে প্রায় ১৮ হাজার কার্ডের বিপরীতে ২০ থেকে ২২ কোটি টাকা নেওয়া হয়েছে বলে তাঁদের দাবি। এ ঘটনায় মাসকুরা ট্রেডার্সের মালিক মোসা. জেসমিন বেগম ও ম্যানেজার কামরুল হাসান মৃদুলসহ একটি চক্রকে দায়ী করেন তাঁরা।

এদিকে গত মঙ্গলবার চাল আনতে গিয়ে সাফিয়া বেগম (৫৫) ও তাঁর নাতি নিশান আলী জিম্মি হন বলে অভিযোগ উঠেছে। তাঁদের উদ্ধারে গিয়ে স্বজন সাহাবুদ্দিন ও সাব্বির হামলার শিকার হন। এ সময় তাঁদের কাছে থাকা ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে তাঁদের উদ্ধারের জন্য আরও ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ করেন স্বজনেরা।

এ ঘটনায় ভুক্তভোগী মো. শরিফুল ইসলাম শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। মানববন্ধনে তিনি অভিযোগ করেন, ঘটনার পর থেকে তাঁর মা সাফিয়া বেগমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁকে অজ্ঞাত স্থানে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এ খবর ছড়িয়ে পড়লে নশিপুর থেকে সাফিয়া বেগমের স্বজন ও এলাকাবাসী জাবরীর মাসকুরা ট্রেডার্সের মালিক জেসমিন বেগমের বাড়িতে গিয়ে তল্লাশি চালান। এ সময় বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। পরে তাঁরা ম্যানেজার কামরুল হাসান মৃদুলকে আটক করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পরে সদর থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

Related Articles

For Advertisement: 01763639922
Back to top button