চাঁপাইনবাবগঞ্জবিদ্যাঙ্গনসংগঠন সংবাদসংবাদ
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ স্কাউটস দিবস পালন
For Advertisement: 01763639922

নানা আয়োজনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে বাংলাদেশ স্কাউটস দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম’।
বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জের ব্যানারে,মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা স্কাউট ভবনে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এসময় তিনি বলেন পড়ালেখার পাশাপাশি স্কাউটটিং কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের ভুমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউট সম্পাদক গোলাম রশিদ। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । দুপুরে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদানের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।
For Advertisement: 01763639922




