বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
নীলফামারী প্রতিনিধিশোকসারা দেশ

শিক্ষক ওয়ালিয়ার রহমান আর নেই

For Advertisement: 01763639922

নীলফামারী প্রতিনিধি :

নীলফামারীর ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও শিক্ষাবিদ মো. ওয়ালিয়ার রহমান (৮৮) মারা গেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি ডোমার উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্ষীয়ান রাজনীতিবিদ ছিলেন। ওয়ালিয়ার রহমান পশ্চিম চিকনমাটি স্টেশনপাড়া এলাকার আব্দুল জলিলের দ্বিতীয় ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে-মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ওয়ালিয়ার রহমানের সাবেক ছাত্র আব্দুল্লাহ ইবনে খালিদ সোহেল বলেন, ওয়ালিয়ার স্যার ছিলেন অসাধারণ একজন শিক্ষক। অনেক অসহায় ও দরিদ্র শিক্ষার্থীকে তিনি বিনা পারিশ্রমিকে প্রাইভেট পড়াতেন। তাঁর অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত হয়েছেন।

ডোমার উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমানে উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার স্মৃতিচারণ করে বলেন, ওয়ালিয়ার রহমানকে সঙ্গে নিয়ে তাঁরা ডোমার উপজেলা বিএনপিকে সুসংগঠিত করতে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর সাংগঠনিক দক্ষতায় অল্প সময়ের মধ্যেই ডোমারে বিএনপি জনপ্রিয়তা লাভ করে। স্বৈরাচারবিরোধী আন্দোলনেও তাঁরা একসঙ্গে নেতৃত্ব দিয়েছেন। বিএনপির দুঃসময়ে তাঁর সাংগঠনিক ভূমিকা দলকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এরই ধারাবাহিকতায় ডোমার কলেজ সংসদ নির্বাচনে ছাত্রদল একাধিকবার জয়লাভ করতে সক্ষম হয়।

শিক্ষাবিদ ওয়ালিয়ার রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। শোক জানিয়েছেন ডোমার উপজেলা বিএনপি এবং ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিবার।

মঙ্গলবার বাদ আসর ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

পড়তে পারেন

For Advertisement: 01763639922
Back to top button