বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
প্রথম পাতারংপুরসংবাদ

রংপুর বিভাগের পাঁচ জেলায় ভূমিকম্প অনুভূত

For Advertisement: 01763639922

রংপুর প্রতিনিধি :

রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, নীলফামারী ও পঞ্চগড়ে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কয়েক সেকেন্ডের কম্পনে এসব এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাৎ কম্পনে অনেকের ঘুম ভেঙে যায়। আতঙ্কিত হয়ে অনেকে ঘরবাড়ি ছেড়ে বাইরে নিরাপদ স্থানে অবস্থান নেন।

রংপুর নগরীর শালবন এলাকার গৃহবধূ সম্পা হোসেন জানান, সকাল ৭টা ৩৪ মিনিটের দিকে বিছানায় শুয়ে থাকা অবস্থায় তিনি ভূমিকম্পের কম্পন অনুভব করেন। আতঙ্কিত হয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন তিনি। এ সময় আশপাশের অনেক মানুষকেও ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসতে দেখা যায়।

একই অভিজ্ঞতার কথা জানান রংপুর নগরীর কলেজছাত্রী তাবাসুম মৌনী। তিনি বলেন, সকালে প্রাইভেটে যাওয়ার সময় হঠাৎ ভূমিকম্প অনুভূত হয়। ঝাঁকুনি তুলনামূলক কম হওয়ায় প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। পরে সড়কের লাইট পোস্টের তারগুলো নড়তে দেখে ভূমিকম্পের বিষয়টি বুঝতে পারেন। আতঙ্কিত হয়ে তিনি একটি ফাঁকা জায়গায় আশ্রয় নেন। কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল ৭টা ৩২ মিনিট ৪৭ সেকেন্ডে ভূমিকম্পটি সংঘটিত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ছিল নেপালের ২৭ দশমিক ৮৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৭ দশমিক ৯১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। উৎপত্তিস্থলটি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে প্রায় ৫১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৩ জানালেও নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র এর মাত্রা ৫ দশমিক ৬ (এমএল) জানিয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপালের তাপ্লেজুং জেলার ওলাংচুং গোলা এলাকায়, নেপাল-তিব্বত সীমান্তের কাছে।

বাংলাদেশে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

পড়তে পারেন

For Advertisement: 01763639922
Back to top button