নাচোলে দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
‘মুক্তচিন্তার দুরন্ত প্রকাশ’ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় দৈনিক ‘রূপালী বাংলাদেশ’ পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। দুই বছর পূর্তি পেরিয়ে পত্রিকাটি তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক রূপালী বাংলাদেশের নাচোল উপজেলা প্রতিনিধি মো. আরিফুল ইসলাম আরিফ।
এ সময় উপস্থিত ছিলেন নাচোল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, উপজেলা জামায়াতের আমির ইয়াকুব আলী, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, বিএনপি নেতা সুলেমান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খান, বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদ এবং নাচোল জোনাল পল্লী বিদ্যুৎ কার্যালয়ের কর্মকর্তা গোলাম সারোয়ার মোর্শেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।
এ ছাড়া উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক খোলা কাগজের নাচোল প্রতিনিধি একেএম জিলানী, দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি অলিউল হক ডলার, দৈনিক নতুন প্রভাতের প্রতিনিধি ইব্রাহিম আলী, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি মনিরুল ইসলাম, দৈনিক বাংলার নবকণ্ঠের প্রতিনিধি আবুল হোসেন এবং দৈনিক উত্তরা প্রতিদিনের প্রতিনিধি হাবিবুল্লাহ শিপনসহ স্থানীয় সাংবাদিকরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক রূপালী বাংলাদেশ অল্প সময়ের মধ্যে পাঠকদের আস্থা অর্জন করেছে। দেশের উন্নয়ন, সম্ভাবনা, সাধারণ মানুষের সুখ-দুঃখ ও অধিকার তুলে ধরতে পত্রিকাটি ভূমিকা রাখছে। আগামী দিনেও পত্রিকাটি দায়িত্বশীল সাংবাদিকতার ধারা অব্যাহত রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।




