For Advertisement: 01763639922
শিবগঞ্জ

সোনামসজিদ বন্দরে ট্রাকের চাপায় শ্রমিক নিহত

For Advertisement: 01763639922

নিজস্ব প্রতিবেদক , শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) :

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পাথরবোঝাই ট্রাকের চাপায় জাহিদ উদ্দিন নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

রোববার বিকেলে সোনামসজিদ স্থলবন্দরের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ উদ্দিন শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বালিয়াদিঘী এলাকার মৃত মুদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নিজ বাড়ি থেকে ভ্যানযোগে সোনামসজিদ শ্রমিক অফিসে যাচ্ছিলেন জাহিদ উদ্দিন। পথে স্থলবন্দরের জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাক তাঁর ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়লে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

পড়তে পারেন

For Advertisement: 01763639922
Back to top button