ক্রীড়াঙ্গণ

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং “মাদককে না বলুন, খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হলো মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রবিবার বিকেলে জেলা নতুন স্টেডিয়ামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ খেলায় গোমস্তাপুর উপজেলা ট্রাইব্রেকারে শিবগঞ্জ উপজেলাকে ৫–৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান এবং সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ আলী আসলাম হোসেন। বিজয়ী দলকে ‘মাদকবিরোধী দূত’ ঘোষণা করা হয়।

Related Articles

Back to top button