বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
চাকরি

কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন শুরু ১৬ নভেম্বর

For Advertisement: 01763639922

চাকরির খবর ডেস্ক : কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি বিপণন অধিদপ্তরে ৮টি ক্যাটাগরিতে ৯৭ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। ১২তম থেকে ২০তম গ্রেডের এসব পদে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

গত ৯ নভেম্বর অধিদপ্তরের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ১৬ নভেম্বর সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত।

পদ ও শিক্ষাগত যোগ্যতা

১. মাঠ ও বাজার পরিদর্শক — ৫টি পদ

  • বেতন: ২৪,৩০০–৫৮,৭০০ টাকা (গ্রেড-১২)।
  • যোগ্যতা: স্নাতক বা সমমান পাস অথবা কৃষিতে চার বছর মেয়াদি ডিপ্লোমা। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

২. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর — ৯টি পদ

  • বেতন: ২৪,০০০–৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)।
  • যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

৩. কম্পিউটার অপারেটর — ১টি পদ

  • বেতন: ২৪,০০০–৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)।
  • যোগ্যতা: স্নাতক বা সমমান পাস এবং কম্পিউটার অ্যাপটিচুড টেস্টে উত্তীর্ণ।

৪. হিসাবরক্ষক — ৩টি পদ

  • বেতন: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)।
  • যোগ্যতা: বাণিজ্যে স্নাতক বা সমমান পাস। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

৫. গাড়িচালক (ভারী) — ১টি পদ

  • বেতন: ২২,৮০০–৫৫,২০০ টাকা (গ্রেড-১৫)।
  • যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পাস। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ ভারী যানবাহন চালনায় দক্ষতা থাকতে হবে।

৬. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক — ৩৯টি পদ

  • বেতন: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।
  • যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

৭. ক্যাশিয়ার — ১টি পদ

  • বেতন: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।
  • যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

৮. অফিস সহায়ক — ৩৮টি পদ

  • বেতন: ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)।
  • যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

বয়সসীমা

১, ২, ৩, ৪, ৬, ৭ ও ৮ নম্বর পদের প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। তবে ভারী গাড়িচালক পদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩৫ বছর।

আবেদন ফি

টেলিটকের সার্ভিস চার্জসহ আবেদন ফি নির্ধারণ করা হয়েছে—

  • মাঠ ও বাজার পরিদর্শক: ১৬৮ টাকা।
  • ২ থেকে ৭ নম্বর পদ: ১১২ টাকা।
  • অফিস সহায়ক: ৫৬ টাকা।

ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব পদের জন্য আবেদন ফি সার্ভিস চার্জসহ ৫৬ টাকা।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের কৃষি বিপণন অধিদপ্তরের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদনের সময়সূচি:

  • আবেদন শুরু: ১৬ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।
  • আবেদনের শেষ সময়: ১০ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা।

বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি: কৃষি বিপণন অধিদপ্তরের ওয়েবসাইটে দেখুন

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922
Back to top button