চাঁপাইনবাবগঞ্জপ্রথম পাতা
মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান
For Advertisement: 01763639922

নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জে মাদক প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ততা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন।
এডাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেনত উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম, নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী মাসরুফা খাতুনসহ অনান্যরা।
সেমিনারে মাদক প্রতিরোধে যুবসমাজকে সম্পৃক্ত করা ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সামাজিক সচেনতা বাড়ানোর উপর গুরুত্বরোপ করা হয়। এতে শিক্ষক শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা অংশ নেন।
For Advertisement: 01763639922




