কোথায় কী আয়োজন

কাল জাতীয় যুব দিবস, চাঁপাইনবাবগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা

প্রেসবিজ্ঞপ্তি : ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে আগামীকাল রোববার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হবে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, যুবঋণের চেক ও সনদ বিতরণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর।

সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হবে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে যুবঋণের চেক ও সনদ বিতরণ, যুব সংগঠনকে ক্রেস্ট প্রদান, বৃক্ষরোপণ, উত্তম আত্মকর্মী কর্তৃক উৎপাদিত পণ্য প্রদর্শনী এবং প্রশিক্ষিত যুবদের আত্ম কর্মসংস্থানে উদ্বুদ্ধকরণ। এ ছাড়া যুব উন্নয়ন কার্যক্রমের আওতায় বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসংস্থানমূলক উদ্যোগ তুলে ধরা হবে।

এদিকে দিবসটি উপলক্ষে জেলার যুবসমাজকে কর্মমুখী ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার পাশাপাশি দেশের উন্নয়ন কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করার প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Back to top button