বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
সংগঠন সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের স্কুল ভ্যান উপহার

For Advertisement: 01763639922

পাঠকের কাগজ ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জের সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে একটি ব্যাটারিচালিত স্কুল ভ্যান উপহার দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকা।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ভ্যানটি হস্তান্তর করা হয়।

জেলা সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হক।

এ সময় সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন, বিদ্যালয়ের নির্বাহী সচিব মো. হান্নান হোসাইন, প্রধান শিক্ষক মোসা. আম্বিয়া খাতুন মিলিসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।

প্রধান অতিথি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও বিকাশে সহায়ক পরিবেশ তৈরি করা সবার দায়িত্ব। স্কুল ভ্যানটি শিক্ষার্থীদের যাতায়াত সহজ করার পাশাপাশি শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ বাড়াতে সহায়ক হবে।

উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে ১৭০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

Related Articles

For Advertisement: 01763639922
Back to top button