বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
নাচোলপ্রথম পাতারাজনীতির মাঠে

নেজামপুর ইউনিয়ন কৃষকদলের কমিটি ঘোষণা

For Advertisement: 01763639922

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মো. শহরুল ইসলামকে সভাপতি ও আব্দুল মালেককে সাধারণ সম্পাদক করে নেজামপুর ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার নেজামপুর ইউনিয়নের বাকইল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষকদলের সদস্যসচিব দুরুল হোদার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক তসিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাচোল পৌর বিএনপির সাবেক সভাপতি মোদ্দেকুর রহমান, নেজামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইয়াসিন আলী, সাবেক সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন ও বিএনপি নেতা আলাউদ্দিন।

এ সময় নেজামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা যুবদলের সভাপতি প্রভাষক আশিক মাহমুদ, সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি ও নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নাসিরুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম (রানা), নেজামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি বুলবুল আহমেদ ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনের আলোচনা শেষে মো. শহরুল ইসলামকে সভাপতি ও আব্দুল মালেককে সাধারণ সম্পাদক করে নেজামপুর ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

Related Articles

For Advertisement: 01763639922
Back to top button