বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
চাঁপাইনবাবগঞ্জ

শিশু ধর্ষণচেষ্টা মামলায় যুবকের ৮ বছরের কারাদণ্ড

For Advertisement: 01763639922

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাসুদ রানাকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মইনুল হাসান ইউসুফ রনি এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মাসুদ রানা শিবগঞ্জ উপজেলার আড়গাড়াহাট কাশিয়াবাড়ি গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে। তিনি কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল হক দোলন জানান, ২০২৪ সালের ৪ জানুয়ারি বিদ্যালয়ের ছাদের তৃতীয় তলায় ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন মাসুদ। এ সময় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করলে পালিয়ে যান তিনি। পরে শিশুটির মা শিবগঞ্জ থানায় মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ৩১ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

Related Articles

For Advertisement: 01763639922
Back to top button