নাচোলে বিএনপির মোটরসাইকেল শোডাউন ও প্রতিবাদ সমাবেশ

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদক :
অপতৎপরতা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৪টায় নাচোল বাসস্ট্যান্ড মোড় থেকে শোভাযাত্রাটি বের হয়ে উপজেলা ও পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মো. আমিনুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব মো. দুরুল হুদা।
বক্তারা দেশের চলমান পরিস্থিতিতে সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় নাচোল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর কামাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান মুকুল, সাবেক পৌর প্রশাসক কামরুজ্জামান, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।




