নাচোল
নাচোলে বিএনপির মোটরসাইকেল শোডাউন
For Advertisement: 01763639922

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির উদ্যোগে মোটরসাইকেল শোডাউন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টায় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, বিএনপি নেতা আজিজুর রহমান, শিমুল, রিপন ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্ময় আহম্মেদের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদ ডাকবাংলো থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউনটি শুরু হয়ে নাচোল বাসস্ট্যান্ড, থানাপাড়া, মাস্টারপাড়া, উপজেলা বাজার, মোমিনপাড়া, শিমুলতলা, শ্রীরামপুর, স্টেশনবাজার ও মধ্যবাজার প্রদক্ষিণ করে পুনরায় ডাকবাংলোয় গিয়ে শেষ হয়।
এতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তাঁরা সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
For Advertisement: 01763639922




