কৈশোরকালীন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে চাঁপাইনবাবগঞ্জে কর্মশালা

কৈশোরকালীন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেন, কিশোর-কিশোরীরা শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে পর্যাপ্ত ধারণা না পাওয়ায় নানা অপতথ্যের ঝুঁকিতে পড়ে। তাদের নিরাপদ বিকাশের জন্য পরিবার ও বিদ্যালয় থেকেই সঠিক তথ্য প্রদান জরুরি।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক সুক লাল বৈদ্য। উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন সহকারী পরিচালক ডা. আবু সাঈদ মুহাম্মদ মাসুদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোশীন ইয়াসমিন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. রিজওয়ান ইসলাম,জেলা স্কাউটসের সহকারী কমিশনার আসরাফুল আম্বিয়া সাগরসহ অনান্যরা।
কর্মশালায় বাল্যবিয়ে রোধে শিক্ষার্থী ও অভিভাবকদের কাউন্সিলিংয়ের ওপর জোর দেওয়া হয়।
ইউনিসেফের সহযোগিতায় কর্মশালাটি আয়োজন করে পরিবার পরিকল্পনা বিভাগ, সদর উপজেলা।




