For Advertisement: 01763639922
সংগঠন সংবাদসংবাদ

চাঁপাইনবাবগঞ্জ ফোরামের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

For Advertisement: 01763639922

ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীদের সংগঠন “চাঁপাইনবাবগঞ্জ ফোরাম” এই প্রীতি সমাবেশের আয়োজন করেছে ।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯ টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (কাকরাইল,ঢাকা) এর মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে সংগঠনটির সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আমির নুরুল ইসলাম বুলবুল এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, রাষ্টপতির সাবেক সামরিক সচিব, লেফটেন্যান্ট জেনারেল ড.আমিনুল করিম রুমি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম, সমন্বয়ক সাদিক কাইউম, সাবেক এমপি মো.লতিফুর রহমান, রাজউক এর প্রধান প্রকৌশলী ইন্জিনিয়ার নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলামসহ অন্যরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, সংগঠনটির সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্টের আইনজীবী দেলোয়ার হোসেন।

পরে জুলাই আন্দোলনে চাঁপাইনবাবগঞ্জের নিহত শহিদ পরিবার ও আহতদের মধ্যে আর্থিক উপহার এবং কৃতী ছাত্র,ছাত্রীদের মধ্যে উপহার সামগ্রী এবং সম্মাননা ক্রেস্ট তুলে দেন, আমন্ত্রিত অতিথি বৃন্দ।

শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয় ।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

পড়তে পারেন

For Advertisement: 01763639922
Back to top button