বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
কোথায় কী আয়োজন

মাদক ও অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে রহনপুরে মানববন্ধন বৃহস্পতিবার

For Advertisement: 01763639922

গোমস্তাপুর প্রতিবেদক : মাদক ও অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রহনপুর পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এ কর্মসূচি পালন করা হবে।

‘মাদক ও অসামাজিক কর্মকাণ্ড নির্মূল কমিটি’, রহনপুর, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড নির্মূলে সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922
Back to top button