চাঁপাইনবাবগঞ্জে ১৭০ ব্যক্তি পেলেন চেক ও নগদ অর্থ
নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জে অসুস্থ ব্যক্তি, ক্ষতিগ্রস্থ অসহায়, গরিব শিক্ষার্থী, দুঃস্থ এবং বিভিন্ন জটিল রোগে আক্রান্ত দরিদ্র ব্যক্তিদের চিকিৎসার জন্য চেক ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত বাছাইকৃত ১৭০ জানের মাঝে এসব অনুদানের চেক ও অর্থ তুলে দেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত শাখার সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অনুজ চন্দ। জেলা প্রশাসক বলেন, বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য কাজে এ অর্থ ব্যয় করে উপকৃত হবেন। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আর্থিক অসুবিধার জন্য কিছু শিক্ষার্থী বই কেনার পাশাপাশি সুবিধাভোগীরা এ সহায়তা পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
abdur rob nahid chapainawabganj-6300 01763639922 01557631512








