গোমস্তাপুরশিল্প ও সংস্কৃতি
গোমস্তাপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গোমস্তাপুর প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসহাক আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান।
এ সময় বক্তব্য দেন বিএনপি নেতা আসাদুল্লাহ আহমেদ, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম আজম, শিক্ষক এনামুল হক, একরামুল হক ও ইয়াসমিন সুলতানা সীমা।
অনুষ্ঠানে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।



