বিজ্ঞাপন
গোমস্তাপুর

গোমস্তাপুরে জটিল রোগে আক্রান্ত রোগী ও মেধাবী শিক্ষার্থীদের অনুদানের চেক বিতরণ

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0;
brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;

গোমস্তাপুর প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জটিল রোগে আক্রান্ত রোগী ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) গোমস্তাপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।

অনুষ্ঠানে ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসিয়ায় আক্রান্ত ১০ জন রোগীর চিকিৎসার জন্য মোট ১০ লাখ টাকার অনুদানের চেক দেওয়া হয়। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলার প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের ১৩ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে ১ লাখ ৩০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল ও ইমামুল হুদা এবং সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম আজমসহ অন্যরা।

বিজ্ঞাপন মাসুম

Related Articles

Back to top button