নাচোলে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নামফলক উন্মোচন, ক্রেস্ট বিতরণ ও ভবনের চাবি হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সমন্বিত তালিকাভুক্ত ৪৫ জন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের নিয়ে একটি এডহক কমিটিও গঠন করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে নাচোল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাচোল উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মোসাররফ হোসেন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোসাঃ মাসুদা আফরোজ হক শুচী।
এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা বিএনপির সভাপতি এম মজিদুল হক ও নাচোল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নাচোল পৌর বিএনপির সহসভাপতি ও মেয়র পদপ্রার্থী আমানুল্লাহ আল মাসুদ এবং সমাজসেবক অ্যাডভোকেট মো. শহিদুল্লাহ কায়সার (লিটন)।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নাচোল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসিফ মিঞা ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক তনয় আহমেদ।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতারা, বীর মুক্তিযোদ্ধা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




