চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু
For Advertisement: 01763639922
নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের হরিপুর ভাঙা ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তবে কোন যানবাহনের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে, তা শনাক্ত করা যায়নি।
নিহত নজরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চৌহদ্দিটোলা গ্রামের মৃত তৈমুর রহমানের ছেলে।
স্থানীয়রা তাঁকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা জানান, মরদেহের আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
For Advertisement: 01763639922




