For Advertisement: 01763639922
নাচোল

নাচোলে প্রাণিসম্পদ সপ্তাহে টিকা ও ভিটামিন পেল ৩৬০ গবাদিপশু

For Advertisement: 01763639922

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদক :

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত ভ্যাকসিনেশন ক্যাম্পে ১৫০টি গরুকে তড়কা রোগের প্রতিষেধক টিকা এবং ২১০টি ছাগলকে ভিটামিন ইনজেকশন দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলার নাচোল ইউনিয়নের কন্যানগর গ্রামের কৃষ্ণচূড়া মহিলা সমবায় সমিতি লিমিটেড প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপজেলা নেটওয়ার্ক কমিটির আয়োজনে ক্যাম্পটি বাস্তবায়নে সহযোগিতা করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও সিসিডিবি-সিপিআরপি।

ক্যাম্পে গবাদিপশুকে টিকা ও ভিটামিন ইনজেকশন দেওয়ার পাশাপাশি খামারি ও গৃহস্থদের পশুর স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ এবং সঠিক পরিচর্যা বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আহমদ ইকবাল, ভেটেরিনারি সার্জন ডা. শাহজাহান আলী, উপজেলা নেটওয়ার্ক কমিটির সভানেত্রী শেফালী বেগম, সিসিডিবির প্রোগ্রাম অফিসার লিটন বাড়ৈ, সমাজ সংগঠক সেবক কান্তি বিশ্বাস ও সুবল কিস্কুসহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের পাঁচজন এআই টেকনিশিয়ান, নেটওয়ার্ক কমিটির নেতৃবৃন্দ, ফোরামকর্মী, স্থানীয় খামারি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এ ধরনের ভ্যাকসিনেশন ক্যাম্প স্থানীয় পর্যায়ে গবাদিপশুর রোগ প্রতিরোধ, খামারিদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রাণিসম্পদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

পড়তে পারেন

For Advertisement: 01763639922
Back to top button