বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
নাচোলরাজনীতির মাঠেসংগঠন সংবাদসংবাদ

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

For Advertisement: 01763639922

মো. মনিরুল ইসলাম, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে নাচোল উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে নাচোল বাসস্ট্যান্ডে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক তাবিউল ইসলাম তারিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাচোল উপজেলা যুবদলের সভাপতি প্রভাষক আশিক মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান মুকুল এবং যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনিরুল ইসলাম রানা। এ ছাড়া যুবদল ও দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

Related Articles

For Advertisement: 01763639922
Back to top button