সারা দেশ

শপথ নিলেন ১৯ ইউপি চেয়ারম্যান

চাঁপাইনবাবগঞ্জের নব নির্বাচিত ১৯ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শপথ নিয়েছেন। সোমবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। এসময় জেলা প্রশাসক নবনির্বাচিত চেয়ারম্যানদের ন্যায় নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালনের আহ্বান জানান।
এদিন শপথ নেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪জন, নাচোল উপজেলার ৪ জন ও ভোলাহাট উপজেলার ১জন চেয়ারম্যান।
শপথ গ্রহন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওক্কিল রহমান, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক আহমেদ মাহবুব উল ইসলামসহ অনান্যরা।

Related Articles

Back to top button