বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
বিদ্যাঙ্গনসংবাদ

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ কাল, জানবেন যেভাবে

For Advertisement: 01763639922

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন। এরপর অনলাইন, শিক্ষাপ্রতিষ্ঠান ও মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।

শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত ফল দুটি ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। ওয়েবসাইট দুটি হলো— eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে গিয়ে বোর্ডের নাম ও প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবে।

এসএমএসে ফল জানার নিয়ম

মুঠোফোনে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে—

HSC DHA 123456 2026

এখানে DHA-এর পরিবর্তে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর এবং 123456-এর পরিবর্তে পরীক্ষার্থীর রোল নম্বর দিতে হবে। এরপর এসএমএসটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।

উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন

ফল প্রকাশের পর ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে। এ জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপ্রক্রিয়া ও প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

Related Articles

For Advertisement: 01763639922
Back to top button