সারা দেশ

সোনামসজিদ স্থলবন্দর : সড়কে ট্রাক হতে চাঁদাবাজি বন্ধের দাবি

ট্রাক মালিক ও শ্রমিক  সংগঠনের সংবাদ সম্মেলন

নিজেস্ব প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা পন্যবাহী ট্রাক থেকে অবৈধভাবে সড়কে জোরপূর্বক চাঁদাবাজি ও স্থলবন্দরকে অস্থিতশীল করার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে জেলা ট্রাক মালিক গ্রুপ এবং ট্রাক টাংকলরি ও ক্যাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে জেলা শহরের মহানন্দা বাসস্ট্যান্ড মোড়স্থ জেলা ট্রাক মালিক গ্রুপের প্রধান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুল মতিন অভিযোগ করেন, পন্যবাহী ট্রাকে অবৈধভাবে চাঁদা তোলা হচ্ছে।

সোনামসজিদ মালিক সমিতির নামে সোনামসজিদ স্থলবন্দর এলাকায় যে চাঁদা উত্তোলন করা হচ্ছে তার প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সোনামসজিদ ট্রাক মালিক সমিতির সভাপতি মো; আলোমগীর ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীরের নেতৃত্বে দীর্ঘদিন থেকে সোনামসিজদ স্থলবন্দর এলাকায় সড়কসহ বিভিন্ন স্থানে ট্রাক থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলন করছে। চাঁদাবাজি বন্ধের দাবিতে গত শুক্রবার (২০ জুন) থেকে অর্নিদিষ্টকালের জন্য ট্রাক বন্ধের ধর্মঘটের ডাক দেয়া হয়। পরে এনিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ মালিক ও শ্রমিক সংগঠনের সাথে একাধিকবার বৈঠক করে ধর্মঘটের কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানালে আম মৌসুমের বিষয়টি বিবেচনায় রেখে আমরা ধর্মঘট প্রত্যাহার করি। 

সোনামসজিদ ট্রাক মালিক সমিতির সভাপতি মো; আলোমগীরের সাথে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া না যাওয়ায়, তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ ট্রাক মলিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি শহিদ আহম্মেদ, জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার, জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মুকুলসহ  মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। 

Related Articles

Back to top button