For Advertisement: 01763639922
শিবগঞ্জ

কানসাটে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে নিহত ১, আহত ২

For Advertisement: 01763639922

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদক :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে শিহাব (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী পিয়াস ও নাইম আলী আহত হয়েছেন।

শনিবার রাত ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট পল্লী বিদ্যুতের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিহাব কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের গুলজার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক শিহাবসহ তিনজন আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে শিহাবের মৃত্যু হয়। আহত পিয়াস ও নাইম আলীকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রলি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

পড়তে পারেন

For Advertisement: 01763639922
Back to top button