
লালপুর (নাটোর) প্রতিবেদক :
নাটোরের লালপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৬ ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. মেশকাতুল ইসলাম।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবির হোসেন, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুনার রশিদ (পাপ্পু) এবং গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. নজরুল ইসলাম মোলামসহ অন্যরা।
সভায় শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ভাবগাম্ভীর্য, মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং সুষ্ঠুভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





