For Advertisement: 01763639922
কৃষিপ্রথম পাতা

আমবাগানে মিষ্টিকুমড়া চাষে বাড়তি আয়ের সম্ভাবনা

For Advertisement: 01763639922

নিজস্ব প্রতিবেদক :

চাঁপাইনবাবগঞ্জে আমবাগানের ফাঁকা জায়গায় মিষ্টিকুমড়া চাষ করে বাড়তি আয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। আমের পাশাপাশি একই জমিতে এ ফসল উৎপাদন করে লাভবান হতে পারেন কৃষকরা।

চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের গবেষণা মাঠে এ পদ্ধতিতে মিষ্টিকুমড়া চাষে সফলতা পেয়েছেন গবেষকরা।

গবেষকদের পর্যবেক্ষণে দেখা গেছে, আম সংগ্রহের পর বাগানের ফাঁকা জায়গায় মিষ্টিকুমড়া চাষ করা সম্ভব। তবে এ জন্য বাগানে পর্যাপ্ত ফাঁকা জায়গার পাশাপাশি ২৫ থেকে ৩০ শতাংশ সূর্যালোক প্রবেশের সুযোগ থাকতে হবে। এ ক্ষেত্রে শিরি, বেহুলা ও বাটারনাট গ্রিন জাতের মিষ্টিকুমড়া চাষের পরামর্শ দেওয়া হয়েছে।

রোববার আয়োজিত মাঠ দিবসে কৃষকদের সামনে এ চাষপদ্ধতি ও ফলনের সম্ভাবনা তুলে ধরা হয়। এ সময় বক্তব্য দেন আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শরফ উদ্দিন।

গবেষকদের মতে, আমবাগানে আন্তঃফসল হিসেবে উপযোগী জাতের মিষ্টিকুমড়া চাষ করলে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি কৃষকের বাড়তি আয়ের সুযোগ তৈরি হবে। এতে একই জমি থেকে আমের পাশাপাশি আরও একটি অর্থকরী ফসল পাওয়া সম্ভব হবে।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

পড়তে পারেন

For Advertisement: 01763639922
Back to top button