নাচোলে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা মিনি কনফারেন্স কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা নবী, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি এম মসজিদুল হক, সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম ও কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাবসহ কমিটির সদস্যরা।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চুরি, ডাকাতি, সন্ত্রাস, খুন, ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ, যানজট ও সড়ক ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া কৃষি খাতে সার ব্যবস্থাপনা ও ডিএপি সারের সংকট নিরসনের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। কৃষকদের চাহিদা অনুযায়ী ডিএপি সারের সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করেন সভায় উপস্থিত ব্যক্তিরা।





