For Advertisement: 01763639922
চাকরিপ্রথম পাতা

সরকারি দপ্তরে ৫ লাখের বেশি পদ শূন্য, নিয়োগে তিন মেয়াদি পরিকল্পনা

For Advertisement: 01763639922

পাঠকের কাগজ ডেস্ক : দেশের সরকারি দপ্তরগুলোতে কর্মকর্তা-কর্মচারীর ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব পদ পূরণে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানানো হয়। নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের লিখিত প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে এ তথ্য তুলে ধরেন মো. আব্দুল বারী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

জবাবে জানানো হয়, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবলসংক্রান্ত তথ্যের ভিত্তিতে প্রকাশিত ‘স্ট্যাটিসটিকস অব পাবলিক সার্ভেন্টস ২০২৫’ অনুযায়ী, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে।

এসব শূন্যপদ পূরণে স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্যে নিয়োগ কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি ও শূন্যপদের বিপরীতে নিয়োগসংক্রান্ত তথ্য চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোতে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পাশাপাশি দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং শূন্যপদ পূরণে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগ ইতোমধ্যে নিয়োগ কার্যক্রম শুরু করেছে।

সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে সরকারি দপ্তরগুলোর দীর্ঘদিনের জনবলসংকট কমার পাশাপাশি বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

পড়তে পারেন

For Advertisement: 01763639922
Back to top button